বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯

দুর্ঘটনায় ফেরদৌস ও পূর্ণিমা আহত.....দেখতে আসুন আপডেট-খবর

দুর্ঘটনায় ফেরদৌস ও পূর্ণিমা আহত.....দেখতে আসুন আপডেট-খবর

পূর্ণিমা ও ফেরদৌস
পূর্ণিমা ও ফেরদৌসচিত্রনায়ক ফেরদৌস আর চিত্রনায়িকা পূর্ণিমা মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। আজ রোববার সকালে ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চরমণ্ডলে। সেখানে ‘গাঙচিল’ ছবির শুটিং করছেন তাঁরা। ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল প্রথম আলোকে বলেন, ‘আজ সকালে মোটরসাইকেলের একটি দৃশ্যের শুটিং হচ্ছিল। গতকাল শনিবার এই দৃশ্যের শুটিং হয়েছে। কিছু কাজ বাকি ছিল। সেটাই আজ করা হয়। মোটরসাইকেল চালাচ্ছিলেন পূর্ণিমা। পেছনে বসে ছিলেন ফেরদৌস। কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় স্লিপ কেটে তাঁদের মোটরসাইকেল উল্টে যায়। ফেরদৌস আর পূর্ণিমা ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে যান। দুজন যথেষ্ট ব্যথা পেয়েছেন। দুজনেরই শরীরের কিছু স্থানে কেটে গেছে। সেখান থেকে রক্ত ঝরেছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’
আজ দুপুরে নঈম ইমতিয়াজ নেয়ামূলের সঙ্গে যখন কথা হয়, তখন ফেরদৌস আর পূর্ণিমাকে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরও জানালেন, ঘটনার পর ফেরদৌস আর পূর্ণিমাকে বিশ্রামে রাখা হয়। কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় তাঁদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
পূর্ণিমা ও ফেরদৌসএরপর কথা হয়েছে ফেরদৌসের সঙ্গেও। তিনি বলেন, ‘প্রচণ্ড ব্যথা পেয়েছি। পূর্ণিমাও। আমি ব্যথা পেয়েছি সোল্ডারে আর পূর্ণিমা পায়ে। দুজনেরই খুব ব্যথা হচ্ছে। পূর্ণিমার পা ফুলে গেছে। হাসপাতালে যাচ্ছি। দেখি ডাক্তার কী বলেন।’

৬ ফেব্রুয়ারি থেকে চরমণ্ডল আর চর এলাহিতে ‘গাঙচিল’ ছবির শুটিং করছেন ফেরদৌস আর পূর্ণিমা। গতকাল তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন আনিসুর রহমান মিলন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে ছবিটি তৈরি করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।
প্রিয়াকে নিয়ে ছি ছি...দেখতে আসুন আপডেট-খবর

প্রিয়াকে নিয়ে ছি ছি...দেখতে আসুন আপডেট-খবর

রাতারাতি তারকা বনে গিয়ে বেশ বিপদেই পড়েছেন মালায়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। তাঁর এক চোখের ইশারায় ইন্টারনেট দুনিয়া দুলে উঠেছিল রোমাঞ্চে। এবার চুম্বনদৃশ্যের জন্য ইন্টারনেটেই বেদম বকা খাচ্ছেন সেই প্রিয়া।
প্রথম ছবি ‘উরু আডার লাভ’-এর মুক্তির দিন যতই এগিয়ে আসছে, ততই প্রিয়া প্রকাশকে নিয়ে আলোচনা উঠছে তুঙ্গে। এবারে তিনি হয়েছেন সমালোচিত। সম্প্রতি মুক্তি পাওয়া ছবির টিজারটি পছন্দ করেননি ইন্টারনেটবাসী। ফলে নিন্দায় ভেসে যাচ্ছেন এই নবাগত নায়িকা। তাঁকে নিয়ে কেবল ছি ছি শোনা যাচ্ছে ইন্টারনেটজুড়ে।

গত বছর ইন্টারনেটে ভাইরাল হয় ‘উরু আডার লাভ’ ছবির একটি ক্লিপ। যেখানে প্রিয়ার এক চোখের ইশারার একটি দৃশ্য দুনিয়া মাতিয়ে দিয়েছিল। সেই থেকে তিনি এমন আলোচিত হয়েছিলেন যে, প্রথম ছবি মুক্তির আগেই অনেকগুলো ছবির প্রস্তাব পেয়ে যান। ভাইরাল হওয়া ওই ক্লিপের কারণে সামাজিক মিডিয়ায় লাখখানেক অনুসারী বেড়ে যায় তাঁর। এবার রীতিমতো বকা খেতে হচ্ছে তাঁকে।
‘উরু আডার লাভ’ ছবির টিজারের একটি দৃশ্যটাইমস নাউ নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি ভাইরাল হওয়া দৃশ্যটি ছবির অন্যতম অভিনয়শিল্পী রোশন আবদুল রাহুফের সঙ্গে প্রিয়ার চুম্বনের দৃশ্য। এ দৃশ্য মেনে নিতে পারেননি ভক্তরা। প্রিয়াকে উল্লেখ করে অনেকে বলছেন, ‘আজকাল ছেলেমেয়েরা তাহলে স্কুলেই চুমু খেতে শুরু করবে?’ স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে এ রকম চরিত্রে অভিনয় করিয়ে ভারতীয় মূল্যবোধ ধ্বংসে কাজ করছেন ছবির পরিচালক ও অভিনয়শিল্পীরা। সম্প্রতি ভাইরাল হওয়া টিজারটির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ভিডিওটি ৪৪ হাজারের বেশি ডিজলাইক পেয়েছে মাত্র ২২ হাজার লাইকের বিপরীতে।

প্রিয়া প্রকাশ অভিনীত ‘উরু আডার লাভ’ ছবিটি মুক্তি পাবে ফেব্রুয়ারির ১৪ তারিখ। মালায়ালম ছাড়াও তেলেগু, কান্নাড়া ভাষাতেও ছবিটি মুক্তি পাবে। এমনকি ছবির একটি হিন্দি সংস্করণও মুক্তি পেতে পারে। এ ছাড়া শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে প্রিয়ার। ‘শ্রীদেবী বাংলো’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ছবি নিয়েও আলোচনার কমতি নেই। ছবির প্রথম টিজার মুক্তির পরেই ছবির সব শিল্পী ও কলাকুশলীদের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি কাপুর।

সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

অন্যরকম মোশাররফ করিম - ছয় পর্বের নাটক।

অন্যরকম মোশাররফ করিম - ছয় পর্বের নাটক।

বৃদ্ধ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে তার গেটআপ-মেকআপ দেখে দর্শকদের অনুমান করতে মুশকিল হবে। পুরোটাই অন্যরকম। অনেকেই ভাববেন, পর্দার এই মানুষটি হয়তো মোশাররফ করিমের বড় ভাই কিংবা বাবা! তিনি নিজেও বললেন কাছাকাছি কিছু, ‘আসলে আমাদের এখানে বয়স পরিবর্তনের জন্য যে মাপের মেকআপ দরকার সেটা সচরাচর হয় না। অনেক সময় বয়স্ক বানাতে গিয়ে কিম্ভূতকিমাকার কিছু বানিয়ে ফেলা হয়। সে হিসাবে এই নাটকে আমাকে যেভাবে মেকআপ-গেটআপ দিয়ে মুরুব্বি বানানো হয়েছে, সেটা দেখে আমি নিজেই অভিভূত।’

অন্যরকম মোশাররফ করিম

বৃদ্ধ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে তার গেটআপ-মেকআপ দেখে দর্শকদের অনুমান করতে মুশকিল হবে। পুরোটাই অন্যরকম। অনেকেই ভাববেন, পর্দার এই মানুষটি হয়তো মোশাররফ করিমের বড় ভাই কিংবা বাবা! তিনি নিজেও বললেন কাছাকাছি কিছু, ‘আসলে আমাদের এখানে বয়স পরিবর্তনের জন্য যে মাপের মেকআপ দরকার সেটা সচরাচর হয় না। অনেক সময় বয়স্ক বানাতে গিয়ে কিম্ভূতকিমাকার কিছু বানিয়ে ফেলা হয়। সে হিসাবে এই নাটকে আমাকে যেভাবে মেকআপ-গেটআপ দিয়ে মুরুব্বি বানানো হয়েছে, সেটা দেখে আমি নিজেই অভিভূত।’ এই ঈদে ছয় পর্বের বিশেষ ধারাবহিক নাটক ‘চেয়ারম্যনের তেলেসমাতি’ নাটকে এমন চরিত্রে দেখা মিলবে মোশাররফ করিমকে। এতে দেখা যাবে, জহর লাল প্রায় মৃত্যু শয্যায়। বড়জোর ১০ দিন বাঁচবে। ক্যান্সারে আক্রান্ত হওয়া জহর লালের শেষ ইচ্ছে লাঠি খেলা দেখা। তার শেষ ইচ্ছা রাখতে মেয়ের জামাই সরলাল ছুটে যায় গ্রামের সর্বশেষ লাঠিয়াল হযরত এর কাছে, যাকে সবাই চিনে দাদা ভাই নামে। দাদা ভাই কিছুতেই রাজি হচ্ছে না লাঠি খেলা দেখাতে। কিন্তু মৃত্যু শয্যায় বৃদ্ধ লোকের শেষ ইচ্ছা শুনে রাজি হয়। বিভিন্ন রঙ্গে-ঢঙ্গে পরিবেশিত হয় হারিয়ে যাওয়া লাঠি খেলা। খেলা দেখে জহর লাল দাদা ভাইকে দুটি শর্ত দেয়। শুরু হয় নতুন নাটকীয়তা।

এবারের ঈদ উল আজহায় একুশে টেলিভিশনের ছয়দিন ব্যাপি বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ছয় পর্বের এই বিশেষ ধারাবহিক। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।

এতে দেখা যাবে, জহর লাল প্রায় মৃত্যু শয্যায়। বড়জোর ১০ দিন বাঁচবে। ক্যান্সারে আক্রান্ত হওয়া জহর লালের শেষ ইচ্ছে লাঠি খেলা দেখা। তার শেষ ইচ্ছা রাখতে মেয়ের জামাই সরলাল ছুটে যায় গ্রামের সর্বশেষ লাঠিয়াল হযরত এর কাছে, যাকে সবাই চিনে দাদা ভাই নামে। দাদা ভাই কিছুতেই রাজি হচ্ছে না লাঠি খেলা দেখাতে। কিন্তু মৃত্যু শয্যায় বৃদ্ধ লোকের শেষ ইচ্ছা শুনে রাজি হয়। বিভিন্ন রঙ্গে-ঢঙ্গে পরিবেশিত হয় হারিয়ে যাওয়া লাঠি খেলা। খেলা দেখে জহর লাল দাদা ভাইকে দুটি শর্ত দেয়। শুরু হয় নতুন নাটকীয়তা।

এবারের ঈদ উল আজহায় একুশে টেলিভিশনের ছয়দিন ব্যাপি বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ছয় পর্বের এই বিশেষ ধারাবহিক। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।
ঈদে শফিক তুহিনের ভিডিও উপহার

ঈদে শফিক তুহিনের ভিডিও উপহার

এই ঈদে জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিনের বেশ কিছু নতুন অডিও গান প্রকাশ পাচ্ছে। ঘাটতি ছিল ভিডিও গানের। সেটিও পূরণ করতে যাচ্ছেন তিনি। গেল তিন দিনে শ্যুটিং শেষ করেছেন ‘স্বার্তপর’ নামের একটি গান। ঈগল মিউজিক থেকে প্রকাশিত তার শেষ একক ‘আঙুলে আঙুল’ অ্যালবামে ছিল গানটি। রাফির সংগীতায়োজনে গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন।শ্রোতা পছন্দের এই গানটির ভিডিওতে মডেল হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানভীর ফাইনেস্ট ও নাদিয়া নদী। আর ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমণ।

ঈদে শফিক তুহিনের ভিডিও উপহার

এই ঈদে জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিনের বেশ কিছু নতুন অডিও গান প্রকাশ পাচ্ছে। ঘাটতি ছিল ভিডিও গানের। সেটিও পূরণ করতে যাচ্ছেন তিনি। গেল তিন দিনে শ্যুটিং শেষ করেছেন ‘স্বার্তপর’ নামের একটি গান। ঈগল মিউজিক থেকে প্রকাশিত তার শেষ একক ‘আঙুলে আঙুল’ অ্যালবামে ছিল গানটি। রাফির সংগীতায়োজনে গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন। শ্রোতা পছন্দের এই গানটির ভিডিওতে মডেল হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানভীর ফাইনেস্ট ও নাদিয়া নদী। আর ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমণ। শফিক তুহিন বলেন, ‘ঢাকার বিভিন্ন দৃষ্টি নন্দন স্থানে ভিডিওটির শ্যুটিং করেছি। চলছে সম্পাদনার কাজ। দু’তিন দিনের মধ্যে ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে গানটি মুক্তি দেবো। এটা আমার দর্শক-ভক্তদের জন্য ঈদ ভিডিও উপহার।’ আরও বলেন, ‘ভিডিওতে তানভীর-নদীকে দারুণ মানিয়েছে। ওদের সঙ্গে আমিও থাকছি ভিডিওতে।’ উল্লেখ্য, এই ঈদে শফিক তুহিনের বেশকিছু অডিও গান থাকছে ‘প্রেমকাব্য’ শীর্ষক মিশ্র এবং টিনা মোস্তরীর সঙ্গে দ্বৈত অ্যালবামে।